সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জনতার কণ্ঠে সংবাদ প্রকাশ, সলঙ্গা হাট অবৈধ দখলমুক্ত করতে সক্রিয় প্রশাসন

সলঙ্গা হাট পেরিফেরির জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ভবন। ছবি: জনতার কণ্ঠ

সিরাজগঞ্জের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সুতিকাগার খ্যাত ঐতিহ্যবাহী সলঙ্গা হাটের অবৈধ দখল নিয়ে জনতার কণ্ঠ অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের পর নড়েচরে বসেছে জেলা প্রশাসন। সংবাদ প্রকাশ হওয়ার পর সরেজমিনে তদন্ত করে ১৫১ জন অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে। শীঘ্রই সলঙ্গা হাটকে অবৈধ দখলমুক্ত করার কথা জানিয়েছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সলঙ্গা হাটের সংবাদটি পাওয়ার পরই আমাদের কার্যক্রম শুরু হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নুর নাহার বেগম বলেন, আর এস রেকর্ড অনুযায়ী হাটের পেরিফেরির জায়গা ৯ দশমিক ৮৯ শতাংশের জায়গায় আরএস রেকর্ডে ৫ দশমিক ৬৯ শতাংশ এসে দাঁড়িয়েছে। ১৫১ জনের অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে। পেরিফেরির ১ একর ৬৪ শতাংশ নিয়ে ১৮টি মামলা রয়েছে। যেগুলোতে মামলা চলমান রয়েছে সেগুলো ব্যতিত বাকী জমি দখলমুক্ত করতে আমরা উচ্ছেদ অভিযান চালাবো।

এর আগে গত ১১ নভেম্বর “অস্তিত্ব সংকটে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সুতিকাগার সলঙ্গা হাট” শিরোনামে জনতার কণ্ঠ অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয়। একই দিন জনতার কণ্ঠ মাল্টিমিডিয়াতেও একটি ভিডিও রিপোর্ট প্রচার হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জনতার কণ্ঠে সংবাদ প্রকাশ, সলঙ্গা হাট অবৈধ দখলমুক্ত করতে সক্রিয় প্রশাসন

আপডেট টাইম : ০৯:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫