সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জনতার কণ্ঠে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সেই শিক্ষকের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

মাইকিং করে পরীক্ষা বন্ধ, ছাত্রদের কাছে চাঁদা তুলে আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মাইকিং করে বার্ষিক পরীক্ষা বন্ধ করা, অসদাচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ আলম এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ তদন্ত কমিটি গঠন করেন। শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন কে প্রধান করে ১ (এক) সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন।

এর আগে উল্লাপাড়া ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডেপুটেশনকৃত (সংযুক্তি) প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক শাহ আলম এর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে শিক্ষক শাহ আলম বিনা অনুমতিতে ক্লাশ পার্টির নাম করে তিনি শিক্ষার্থীদের নিকট থেকে চাঁদা গ্রহন, ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের নাম করে লক্ষাধিক টাকা তুলে নয়ছয় করার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। এছাড়াও তিনি শিক্ষক আন্দোলনের নাম করে উপজেলার সকল বিদ্যালয় থেকে প্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করে কোন ধরনের হিসাব দেননি তার সহকর্মীদের। শিক্ষক আন্দোলনের সময় মাইকিং করে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সময় প্রধান শিক্ষক বাঁধা দিলে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন শিক্ষক শাহ আলম।

এব্যাপারে তদন্ত কর্মকর্তা শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুরাদ হোসেন জানান, তদন্ত কমিটির ব্যাপারে আমি এখনো কোন চিঠি পাইনি। চিঠি পেলে স্বচ্ছতার সাথে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জনতার কণ্ঠে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সেই শিক্ষকের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

আপডেট টাইম : ০৩:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬