সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনার রুপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের মজনু ফরাজির ছেলে রুবেল ফরাজী, গ্যালাক্সির মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ, ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিক বাড়ির মৃত আব্দুর রব মল্লিকের ছেলে জাহিদ হাসান ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের শামসুদ্দীনের ছেলে কামরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত পা বেঁধে রেখে স্বর্নালংকার ও টাকা ডাকাতি করে নিয়ে যায়। এছাড়া আক্কেলপুর উপজেলা জামালগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর ও কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।
এসব ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হলে পুলিশ ডাকাত দলকে ধরতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি টিম রাজধানীর ডিএমপি ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় স্বর্নালঙ্কারসহ ডাকাতি হওয়া বিভিন্ন মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার, অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার একাধিক মামলা রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৮:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫