সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জয়পুরহাটে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু 

জয়পুরহাটের কালাইয়ে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া সড়কের কালাই উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ধনেশ্বর মহন্ত হলো জেলার কালাই উপজেলার আওড়া গ্রামের মৃত ফোরকান মহন্তর ছেলে।

ওসি রফিকুল ইসলাম জানান, নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে কালাই পাঁচশিরা বাজারে যাচ্ছিলেন ধনেশ্বর মহন্ত। পথে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস বাইসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জয়পুরহাটে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু 

আপডেট টাইম : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫