সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ পাচারকারি আটক

জয়পুরহাটে ৩০ লক্ষাধিক টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর বিশেষ টহলদলের সদস্যরা। এ সময় পাচারের অভিযোগে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ২০ বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে এদিন দিবাগত রাত দেড়টায় সদর উপজেলার হিচমী বাইপাস সংলগ্ন কমর গ্রাম এলাকা থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। আটক শহিদুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের রশিদনগর টুলট গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সার্বিক নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। শুক্রবার দুপুরের দিকে সদর থানাধীন হিচমী বাইপাস সংলগ্ন গোবিন্দগঞ্জ-জয়পুরহাট সড়কের একটি নির্জন স্থানে সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে ছিলেন শহিদুল ইসলাম। বিজিবি টহলদলের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সদুত্তর দিতে না পারলেও পরে বস্তার ভেতরে অবৈধ কষ্টিপাথরের মূর্তি থাকার কথা স্বীকার করেন। এরপর বস্তা থেকে একটি বড় ও একটি ছোট আকারের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, উদ্ধারকৃত বড় মূর্তিটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোটটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। উদ্ধারকৃত এই কষ্টিপাথরের মূর্তি দুটির আনুমানিক সিজার (বাজার) মূল্য ধরা হয়েছে ৩০ লক্ষ ৭০ হাজার টাকা।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধারকৃত মূর্তিগুলো এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচার রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ পাচারকারি আটক

আপডেট টাইম : ০৯:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬