সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জামায়াত প্রার্থীর প্রচারণার মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. জাহিদুল ইসলাম নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার বহুলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মনোয়ারা বেগম (৫২)। তিনি বহুলী নতুনপাড়ার আব্দুল আজিজের স্ত্রী। আহতের নাম তাহমিনা খাতুন।

মৃত মনোয়ারা বেগমের মেয়ে জামাই পাপ্পু মন্ডল জানান, খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের প্রার্থী জাহিদুল ইসলাম বৈঠক শেষে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন।

এ সময় মনোয়ারা বেগম ও তাহমিনা খাতুন সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ অবস্থায় বহরের পেছনে থাকা এক জামায়াতকর্মী মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। রাস্তা খারাপ হওয়ায় সাইড দিয়ে যাওয়ার সময় দুই নারীকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারা খাতুনের মৃত্যু হয়।

সদর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জামায়াত প্রার্থীর প্রচারণার মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

আপডেট টাইম : ০৭:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫