সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জামিনে মুক্তির ঘন্টাখানেক পরই হত্যার স্বীকার যুবক

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে বের হওয়ার ঘণ্টাখানেক পর এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় সাদেক-বাবুল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. ইমন (৩৯) । তিনি মাসদাইর গুদারাঘাট এলাকার ওমর খৈয়ামের ছেলে।

ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগ শেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামিনে কারাগার থেকে বের হয়ে বাসায় আসে ইমন। বাসায় আসার কিছুক্ষণ পর ফেরদৌস নামের এক ব্যক্তি মোবাইলে ফোন করে তাকে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় বাবুল মিয়ার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ফেরদৌস তার ছেলেকে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, বিল্লালের ছেলে হৃদয়সহ আরও কয়েকজনের হাতে তুলে দেন।

এরপর জাহিদসহ অপর সন্ত্রাসীরা ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় ইমন দৌড়ে পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পরে সেখানে আবার তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ইমনকে শহরের খানপুর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আরও জানান, হত্যাকারীদের মধ্যে চক্ষু হৃদয়ও সোমবার জামিনে কারাগার থেকে বের হয়। নিহত ইমন তার সঙ্গে ইলেকট্রিকের কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জামিনে মুক্তির ঘন্টাখানেক পরই হত্যার স্বীকার যুবক

আপডেট টাইম : ১১:৪৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬