সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জাহানারার জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ , বিসিবির তদন্ত কমিটি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:২৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • 39

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম মঞ্জু এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন।

জাহানারার দাবি, শুধু তাই নয়, তার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার পেছনেও দলের কিছু কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড়ের ভূমিকা ছিল।

জাহানারার এই গুরুতর অভিযোগের পর বিষয়টি তদন্তে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণের উল্লেখ রয়েছে। বিসিবি সব খেলোয়াড় ও কর্মকর্তার জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ঘটনাটিতে জাহানারার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

কোয়াব একই সঙ্গে নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে সব স্তরে এমন ঘটনার গভীর তদন্তেরও দাবি জানিয়েছে।

এর আগে এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন জাহানারা। সে সময় বিসিবি সেই অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে এক বিবৃতিতে জানিয়েছিল।

২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় জাহানারা আলমের। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জাহানারার জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ , বিসিবির তদন্ত কমিটি

আপডেট টাইম : ১১:২৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫