সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জেন-জি বিক্ষোভে আরেক দেশে সরকার পতন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৪৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 44

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

জেন-জিদের বিক্ষোভে উত্তাল পূর্ব-আফ্রিকার দেশ মাদাগাস্কার। পরিস্থিতি শান্ত করতে দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা এ ঘোষণা দেন। খবর বিবিসি ও আলজাজিরার।

বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন, পূর্ব তিমুরের পর মাদাগাস্কারও জেন-জিদের কাছে মাথা নত করল। প্রেসিডেন্ট জনসাধারণের ক্ষোভ স্বীকার করেছেন এবং তার সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারক টেলিভিজিওনা মালাগাসিতে (টিভিএম) তিনি বলেন, সরকারের সদস্যরা যদি তাদের উপর অর্পিত কাজগুলো সম্পাদন না করে থাকেন তবে আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি।

অস্থিরতার সময় ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, তরুণদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহ সমস্যার কারণে সৃষ্ট ক্ষোভ, দুঃখ এবং অসুবিধাগুলো আমি বুঝতে পারি। আমি আহ্বান শুনেছি, আমি কষ্ট অনুভব করেছি। আমি দৈনন্দিন জীবনের উপর প্রভাব বুঝতে পেরেছি।

বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে ‘জেন জি’ নেতৃত্বাধীন আন্দোলন প্রাণহানি ও সহিংসতায় গড়ায়। এর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের নেতৃত্বে শুরু হওয়া তৃতীয় দফার এ বিক্ষোভ থেকে দেশটির সরকারের পদত্যাগের এক দফা দাবি উঠে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারী তরুণ-তরুণীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। বলা হচ্ছে, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দেশ নেপালের ‘জেন-জি’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন দেশটির তরুণ-তরুণীরা। দেশটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ-প্রতিবাদে রূপ নিয়ে তরুণদের এ আন্দোলন।

এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানিয়েছেন, বিক্ষোভে অন্তত ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস ও প্রাণঘাতি গুলি ছুড়ে।

তবে ভরকারের দাবি প্রত্যাখ্যান করেছে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, বিক্ষোভ ঘিরে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। দায়িত্বশীলদের এ ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জেন-জি বিক্ষোভে আরেক দেশে সরকার পতন

আপডেট টাইম : ১০:৪৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫