বিভিন্ন জেলা ও মহানগর মিলিয়ে ৭৭ জন আমিরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ২০২৭-২০২৮ সময়ের জন্য এসব আমিরের নাম জানানো হয়।
দলের আমির শফিকুর রহমান তাদের নাম ঘোষণা করেন বলে রাতে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন ব্যালটের মাধ্যমে সংগঠনের রুকনরা (সদস্য) আমির নির্বাচিত করেন।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















