সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১০ বডিগার্ডের নিরাপত্তায় আদালতে পরীমনি Logo হকারমুক্ত ফুটপাত, নির্বিঘ্নে চলাচল করছেন পথচারীরা Logo বিতর্কিত মন্তব্যের পর ডিটিসিএর দায়িত্ব থেকে প্রত্যাহার মসিউর রহমান Logo হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু Logo খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ল্যাব সংকটে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার সাত শতাধিক শিক্ষার্থী Logo বনসাই বিশ্ববিদ্যালয়কে বটবৃক্ষে রূপান্তর করাই লক্ষ্য’: উপাচার্য তাহ্‌মিনা আখতার Logo বিক্ষোভ-সংঘাতের পর কর্মস্থলে ফিরছেন গাজীপুরের শ্রমিকরা Logo সিলেট টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন Logo ১০ দিনে চার নির্বাচনের ফলাফলে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল

ল্যাব সংকটে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার সাত শতাধিক শিক্ষার্থী

নীলফামারীর জলঢাকা উপজেলার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব না থাকায় ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সাত শতাধিক শিক্ষার্থী। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়টি পাঠ্যসূচিতে বাধ্যতামূলক হলেও বিদ্যালয়ে প্রয়োজনীয় সরঞ্জাম ও ল্যাবের অভাবে হাতে-কলমে কম্পিউটার শেখার সুযোগ পাচ্ছে না তারা।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আইসিটি বিষয়ে পাঠ্যবই থাকলেও কম্পিউটার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ নেই। ফলে বইয়ের তাত্ত্বিক বিষয়গুলো পড়লেও ব্যবহারিক জ্ঞান অর্জনে পিছিয়ে পড়ছে তারা।

নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব না থাকায় তারা কম্পিউটার শেখা থেকে বঞ্চিত হচ্ছে। আরেক শিক্ষার্থী বলে, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব থাকলেও দূরত্বের কারণে সেখানে গিয়ে পড়াশোনা করা তাদের পক্ষে সম্ভব নয়।

বিদ্যালয়ের আইসিটি শিক্ষক জানান, কম্পিউটার ল্যাব না থাকায় নিয়মিত ব্যবহারিক ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। পাঠ্যবই থেকে শিক্ষার্থীদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা হলেও হাতে-কলমে শেখার সুযোগ না থাকায় অনেক বিষয়ই তাদের কাছে অস্পষ্ট থেকে যাচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল। ২০০২ সালে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও সরকারি সহযোগিতায় প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে কাজ করছেন। বর্তমানে বিদ্যালয়ে সাত শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিবছর এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অনেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডারসহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোস্তাক আহমেদ শান্তু সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রধান শিক্ষক আরও বলেন, বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবের পাশাপাশি বাউন্ডারি ওয়াল নির্মাণ, সাইকেল গ্যারেজ স্থাপন এবং হলরুম সংস্কারের প্রয়োজন রয়েছে। উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা পেলে এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব বাড়লেও প্রয়োজনীয় ল্যাব সুবিধা না থাকায় গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষায় পিছিয়ে পড়ছে। তাই শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ে দ্রুত একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ বডিগার্ডের নিরাপত্তায় আদালতে পরীমনি

ল্যাব সংকটে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার সাত শতাধিক শিক্ষার্থী

আপডেট টাইম : ১০:৫৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬