সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে ইয়াবা জব্দ Logo এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের Logo নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল Logo শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের জরুরি তলব প্রধানমন্ত্রীর Logo রায়গঞ্জে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo নতুন পথে প্রত্যাবর্তন তিন জেলার ৬৫ চরমপন্থীর Logo রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ Logo করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস’ Logo বেলকুচিতে জমি দখলের অপচেষ্টার অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন Logo রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

টানা দ্বিতীয়বারের মতো আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদক হুমায়ন কবির সোহেল

টানা দ্বিতীয়বারের মতো আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদক হুমায়ন কবির সোহেল। জনতার কণ্ঠ গ্রাফিক্স।

টানা দ্বিতীয়বারের মতো আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদকের সম্মাননা পেলেন সিরাজগঞ্জের উদীয়মান তরুণ সাংবাদিক হুমায়ন কবির সোহেল। চলতি বছর সর্বোচ্চ সংবাদ প্রেরণের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) কক্সবাজারের মোটেল লাবণী মাঠে আনন্দ টিভি’র বার্ষিক “আনন্দ উৎসব ২০২৬” অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তোফিক আব্বাস।

এর আগে ২০২৫ সালেও তিনি সেরা প্রতিবেদকের পুরস্কার অর্জন করেন।

হুমায়ন কবির সোহেল সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আনন্দ টিভির সিরাজগঞ্জ জেলা (উত্তর) প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি সিরাজগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জনতার কণ্ঠ.কম এর মাল্টিমিডিয়া প্রধানের দায়িত্বও পালন করছেন।

উদীয়মান সাংবাদিক হুমায়ন কবির সোহেল জেলার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও যে কোন মানবিক প্রতিবেদন তৈরি করে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন।

হুমায়ন কবির সোহেল বলেন, একজন সংবাদকর্মী হিসেবে কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের পাশাপাশি অনুপ্রেরণার। এই অর্জন তাঁর একার নয়; এর পেছনে অনেক মানুষের ভালোবাসা, সহযোগিতা, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা রয়েছে।

তিনি আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তোফিক আব্বাসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাজের সুযোগ দেওয়া এবং তাঁর কাজের মূল্যায়ন করার জন্য তাঁকে ধন্যবাদ জানান।

এ ছাড়া আনন্দ টিভির এইচআর অ্যাডমিন সাইফুল ইসলাম, অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীন, সিনিয়র নিউজ এডিটর মোস্তফা কামাল তোহা, তারেক নুরে এলাহীসহ প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

হুমায়ন কবির সোহেল তাঁর টেলিভিশন সাংবাদিকতার শিক্ষক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কাছ থেকে সাংবাদিকতার বিভিন্ন বিষয় শিখেছেন এবং ভবিষ্যতেও শেখার আগ্রহ রয়েছে বলে জানান।

একই সঙ্গে কালবেলা ও বাংলানিউজ২৪.কম-এর জেলা প্রতিনিধি এবং জনতার কণ্ঠের সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাসের পরামর্শ, সহযোগিতা ও অনুপ্রেরণার কথা স্মরণ করেন তিনি।

এ ছাড়া সিরাজগঞ্জের সব সাংবাদিকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের সহযোগিতা ও উৎসাহের জন্য ধন্যবাদ জানান।

এদিকে টানা দ্বিতীয়বারের মতো আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদক হওয়ায় হুমায়ন কবির সোহেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জনতার কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক এবং কালবেলা ও বাংলানিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস। এক শুভেচ্ছা বার্তায় তিনি হুমায়ন কবির সোহেলের কর্মজীবনের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে ইয়াবা জব্দ

টানা দ্বিতীয়বারের মতো আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদক হুমায়ন কবির সোহেল

আপডেট টাইম : ১২:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬