সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল আশপাশের এলাকা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 59

জনতার কণ্ঠ ডেস্কঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে। ড্রেনের ৫ ইঞ্চি স্ল্যাবগুলো উল্টে গেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নূর ইসলাম (৫০)। এ ছাড়া আরও দুই নারী আহত হয়েছেন, যাদের নাম এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজারে লোকজন কম থাকার কারণে ক্ষতি কম হয়েছে। বিস্ফোরণের কারণে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছুটে বাসাবাড়ি থেকে বের হয়ে আসে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, আমার দোকানে দুই ক্রেতাসহ বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ড্রেনের স্ল্যাবগুলো প্রায় তিন ফুট উঁচুতে উঠে যায়। আশপাশের বিল্ডিংগুলো কেঁপে উঠে, আমরা সবাই ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল বলেন, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই দায়িত্বশীলরা ঘটনাস্থলে গেছেন। প্রত্যেক বছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। এ বছর যথাযথভাবে পরিষ্কার না করায় এ ঘটনা ঘটতে পারে। আমরা শিগগিরই ব্যবস্থা নিচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সূত্রঃ কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল আশপাশের এলাকা

আপডেট টাইম : ০৫:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫