সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তাড়াইলে কিশোর তামিম নিখোঁজ, ৮ দিনেও মেলেনি সন্ধান

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মো. তামিম (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের আট দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।

নিখোঁজ তামিম তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের সাচাইল গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় সহিলাটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয় তামিম। এরপর আর বাড়িতে ফেরেনি সে। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় তামিমের পরনে ছিল লাল গেঞ্জি ও গাঢ় নীল প্যান্ট। তার উচ্চতা আনুমানিক সাড়ে ৪ ফুট এবং গায়ের রং শ্যামলা। এ ঘটনায় তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবার। জিডি নম্বর-৩১৫।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, নিখোঁজ কিশোরের বিষয়ে একটি জিডি পেয়েছি। তাকে উদ্ধারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

তামিমের বাবা মো. জহিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে খুবই সহজ-সরল। সে কোথাও একা যায় না। কেউ আমার ছেলেকে দেখে থাকলে দয়া করে আমাদের জানান।”

কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ তামিমের সন্ধান পেয়ে থাকলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৮৪৫-২০৩৩২৮
(নিখোঁজ কিশোরের বাবা)

One thought on “তাড়াইলে কিশোর তামিম নিখোঁজ, ৮ দিনেও মেলেনি সন্ধান

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তাড়াইলে কিশোর তামিম নিখোঁজ, ৮ দিনেও মেলেনি সন্ধান

আপডেট টাইম : ০৫:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬