সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কেন্দ্রীয় নেতা মতিন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 60
বিকাশ চন্দ্র প্রামানিক ব্যুরো প্রধান, নওগাঁ। জনতার কণ্ঠ.কম
ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রুপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর মান্দায় মাঠ পর্যায়ে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ মতিন।
রোববার ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার নুরল্যাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায় লিফলেট বিতরণ ও মতবিনিময় করে প্রচারণা করেন তিনি।
এর আগে এদিন সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি, তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাটসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।
এভাবেই সকাল থেকে রাত ১০টা পর্যন্ত নওগাঁ-৪ (মান্দা) আসনের মাঠ পর্যায়ে সাধারণ জনগণের কাছে তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন বিএনপির তরুণ এই নেতা।
উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ, মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন এম এ মতিন।
রাজপথে ছাত্রদল করে উঠে আসা এম এ মতিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক। এবং সর্বশেষ মান্দা উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি। তরুণ নেতা মতিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
কেন্দ্রীয় নেতা এম এ মতিন বলেন, তারেক রহমানের ঘোষিত এই লিফলেট বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গর্ব করে বলতে পারছি আমি বিএনপির একজন কর্মী। কারণ তিনি জানেন সবার আগে বাংলাদেশ। এবং দেশের মানুষ।
তাই আমাদের নেতা তারেক রহমান অনেক আগেই মানবিক বাংলাদেশ গঠনের জন্য “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” ঘোষণা করেছেন। তাঁর ঘোষিত এই কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ।
তিনি বলেন, তারেক রহমান বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে এবার। তাই সকলকে সতর্ক ও ধৈর্য্য ধারণ করতে হবে। সাধারণ মানুষের মন জয় করাই হবে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য ও উদ্দেশ্য।
কারণ মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
এলাকার মানুষ অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ধানের শীষে ভাোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে। কাজেই মানুষের প্রত্যাশার কাছে দলের ও নিজের অবস্থান তুলে ধরতে হবে। আশা করছি দল যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিবেন। তাই আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মো বেলাল খান, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, মান্দা উপজেলার বিএনপি’র উপদেষ্টা সদস্য মো. ফজলুল বারী সাফী, মান্দা উপজেলা যুবদল মো. নুরুল ইসলাম, মান্দা উপজেলা বিএনপির সদস্য মো. একরামুল হক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
এদিকে বিএনপির এই নেতা যেখানেই যাচ্ছেন, সেখানেই উৎসুক জনতা ঘিরে ধরছেন। আনন্দের সহিত মতবিনিময় করছেন এবং ভবিষ্যতের নেতা হিসেবে দিচ্ছেন উৎসাহ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কেন্দ্রীয় নেতা মতিন

আপডেট টাইম : ০৬:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫