সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তুরস্কজুড়ে ব্যাপক অভিযানে ১২৫ জন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

তুরস্কজুড়ে নতুন করে চালানো অভিযানে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএলের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অন্তত ১২৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সরকারের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আইএসআইএলের আঞ্চলিক তৎপরতা বাড়ার ইঙ্গিত পাওয়ার পর এই অভিযান জোরদার করা হয়েছে। খবর আলজাজিরার।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, রাজধানী আঙ্কারাসহ ২৫টি প্রদেশে একযোগে অভিযান চালিয়ে এসব সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ছুটির মৌসুমে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি আইএসআইএলবিরোধী তৃতীয় বড় অভিযান।

এই অভিযানের আগের দিন, মঙ্গলবার তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা শহরে পুলিশ ও সন্দেহভাজন আইএসআইএল সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সংঘর্ষে তিনজন তুর্কি পুলিশ সদস্য এবং ছয়জন সন্দেহভাজন আইএসআইএল সদস্য নিহত হন। নিহত সবাই তুরস্কের নাগরিক বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া বলেন, ‘যারা আমাদের ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতিকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তারা কেবল রাষ্ট্রের শক্তি ও জাতির ঐক্যের মুখোমুখি হবে।’

ধারাবাহিক এসব অভিযানের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে তুরস্কের দমন অভিযান আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তুরস্কজুড়ে ব্যাপক অভিযানে ১২৫ জন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:০২:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫