সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

দুদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: জনতার কণ্ঠ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দুদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) মন্ত্রীর একান্ত সচিব মিয়া মোহাম্মদ কেয়াম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠি থেকে জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকার গুলশান থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেবেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিন বিকেলে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউস্থ নিজ বাসভবনে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন। সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় শহরের মুজিব সড়কস্থ পদ্মপুকুরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। দুপুর ১২টায় সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

দুপুর ২টায় কামারখন্দ উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। আড়াইটায় কামারখন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ত্যাগ করবেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

দুদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

আপডেট টাইম : ০৮:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬