সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

দেড় কোটি টাকার পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে দিল হিলি কাস্টমস

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স্থায়ী আদেশ অনুযায়ী, দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশনের শুল্ক গুদামে সংরক্ষিত ও বাজেয়াপ্ত করা প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে জমা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এসব পণ্য ত্রাণভান্ডারে পাঠানো হয়।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থল কাস্টমসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ অনুযায়ী, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের নির্দেশনায় এবং যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রহমানের তত্ত্বাবধানে গত সোমবার (২ নভেম্বর) তিনটি ট্রাকে করে হিলি কাস্টমসের শুল্ক গুদাম থেকে এসব পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারের উদ্দেশ্যে পাঠানো হয়। পরে মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পণ্যগুলো গ্রহণ করে।

ত্রাণভান্ডারে পাঠানো পণ্যের মধ্যে রয়েছে ১৪ হাজার ২৬৩টি শাড়ি (পঞ্চগড় কাস্টমস গুদামে সংরক্ষিত ১৪২টি শাড়িসহ), ৬ হাজার ৬৭টি কম্বল, ২ হাজার ৯২৯টি চাদর ও শাল, ৩ হাজার ১৮৯টি থ্রি-পিস এবং ২২টি টু-পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে পণ্যের গুণগত মান সন্তোষজনক না হওয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার কর্তৃপক্ষ মোট ১ হাজার ৪১টি পণ্য ফেরত দিয়েছে। এর মধ্যে রয়েছে ৬৪১টি শাড়ি, ৯টি কম্বল, ১২৯টি চাদর ও শাল এবং ২২৫টি থ্রি-পিস।

ফেরত দেওয়া এসব পণ্য পরবর্তী সময়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে পণ্য জমা দেওয়ার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

দেড় কোটি টাকার পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে দিল হিলি কাস্টমস

আপডেট টাইম : ০৮:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬