সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

দেবে গেছে পাকা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 67

আমিরুল ইসলাম, (কামারখন্দ) সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

বালুবাহী ট্রাক চলাচলের কারণে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা শহরের জামতৈল গ্রামের প্রধান পাকা সড়কটির বেহাল দশায় পড়ে রয়েছে। দেবে গেছে সড়কটির অর্ধাংশ। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা নিয়ে যাতায়াত করছে মানুষ। সড়কের এমন অবস্থায় যেকোনো সময় ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেতে পারে। দীর্ঘদিন পার হলেও মেরামতের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

সরেজমিনে উপজেলার জামতৈল গ্রামের সড়কটিতে গিয়ে দেখা যায়, গ্রামের সবচাইতে পুরাতন সড়ক জামতৈল বাজার থেকে জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে জামতৈল রেলস্টেশনের দক্ষিণ রেলগেট হয়ে ধলেশ্বর, বাঁশতলা, চৌবাড়ী, রায়দৌলতপুর, বলরামপুর এবং উপজেলার একমাত্র সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজে যাওয়ার এই সড়কটির কিছু অংশের অর্ধেক দেবে গেছে বাকি অর্ধেক দিয়ে জনসাধারণ এবং ধীর গতির যানবাহন চলাচল করছে ঠিকই কিন্তু খুবই আতঙ্কে থাকতে হয় তাদের । এলাকাবাসীর দাবি দ্রুত এই সড়ক মেরামত না করলে যে কোন মুহূর্তে বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।

গ্রামের বাসিন্দা সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক সুভাষ চন্দ্র সূত্রধর বলেন, গ্রাম থেকে বের হওয়ার এই সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। গ্রামের ছোট-বড় সবাই এই সড়কটি ব্যবহার করে। দীর্ঘদিন ধরে এই সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। দ্রুত এটি মেরামতের উদ্যোগ না নিলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সড়কটি।

গ্রামের মুরুব্বি আব্দুস সাত্তার শেখ বলেন, আমরা উপজেলা শহরে বাস করি। অথচো আমাদের গ্রামের প্রধান এবং পুরাতন এই সড়কের অবস্থা এতটাই খারাপ যে এখান দিয়ে চলাফেরা করা খুবই মুশকিল হয়ে উঠছে। দুই পুকুরের মাঝখান দিয়ে এই সড়কের অবস্থান রয়েছে। যদি পরিকল্পনা মাফিক সঠিকভাবে সড়কটি মেরামত না করা হয় তাহলে প্রতিবছরই এরকম ক্ষতিগ্রস্ত হবে ।

বিষয়টি নিয়ে উপজেলার প্রধান প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, আমি সড়কের অবস্থা এখনই দেখার জন্য লোক পাঠাবো। এরপর দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

দেবে গেছে পাকা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আপডেট টাইম : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫