২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে নতুন নির্ধারিত দরে সোনা ও রুপা বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার নতুন দাম উল্লেখ করা হয়েছে প্রতি গ্রাম হিসেবে।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৩৩০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২১৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
পুরোনো অলংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। অলংকার বিনিময় ও পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















