প্রতিবেদক, ধুনট (বগুড়া):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ) দুপুরে বিএনপির দলীয় কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম. তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম রনি , উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহম্মেদ, সদস্য সচিব শাহাদাত হোসেন,
পৌর বিএনপির সাধারণ মাহবুব হোসেন চঞ্চল, বিএনপির নেতা মোশাররফ হোসেন, আব্দুল আলীম, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, নোমান , আব্দুল হান্নান,ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল হোসেন, ছাত্রদল নেতা সরন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি’ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 



















