সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নওগাঁয় সরকারি কর্মচারীর ইয়াবা সেবন; ভিডিও এসেছে হাতে  

নওগাঁর আত্রাইয়ে মিজানুর রহমান সৈকত নামের এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। সম্প্রতি সেই ইয়াবা সেবনের একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে।
মিজানুর রহমান সৈকত আত্রাই উপজেলা জনস্বাস্থ্য অফিসে মেকানিক হিসেবে কর্মরত আছেন। এবং তিনি মধুগুড়নই গ্রামের রহিম উকিলের ছেলে।
৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি অন্ধকার জায়গায় চলছে মাদক দ্রব্য ইয়াবা সেবনের কার্যক্রম। সেখানে এক যুবক মুখে লম্বা একটা কিছু নিয়ে ইয়াবা সেবন করছে। আগুন দিয়ে ও আলো জ্বালিয়ে তাঁকে ইয়াবা সেবনে সহযোগিতা করছে আরও দুই যুবক। ভিডিওটিতে সৈকত নামের ওই কর্মচারী ইয়াবা সেবন করলেও অন্য দুই যুবক তাকে সহযোগিতা করছিল।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, সৈকত এবং তার কয়েকজন বন্ধু ইয়াবা সেবনে আসক্ত। ৫ আগস্ট এর আগে সৈকত এলাকায় প্রভাব বিস্তার করতো। সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের হয়রানি মূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এবং আত্রাই উপজেলা শাখার নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের সাথে জড়িত থাকার সুবাদে সৈকত
রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন সরকারি জনস্বাস্থ্য অফিসে চাকরি।
সকল অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে রাজি না জানালেন সৈকত। তবে তিনি গল্পের ছলে জানালেন আমার কাছে টাকা চেয়েছিল এলাকার কিছু লোকজন। টাকা না দেওয়ার কারণে তারা এসব ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, এ ভিডিওটি এআই দিয়ে বানানো। এ বিষয়ে আর কথা বলতে চাই না। আপনাদের যা ইচ্ছা করতে পারেন। সবশেষে তার পরিবার আছে বলে অনুরোধের সহিত জানালেন তিনি।
জানতে চাইলে আত্রাই উপজেলা জনস্বাস্থ্য অফিসের উপ সহকারী প্রকৌশলী সন্তোষ কুন্ডু মিজানুর রহমান সৈকতের বিষয়ে মন্তব্য করতে রাজিনা। তিনি বলেন ওই বিষয়টি তার ব্যক্তিগত। তবে প্রকাশ্যে এলে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নওগাঁয় সরকারি কর্মচারীর ইয়াবা সেবন; ভিডিও এসেছে হাতে  

আপডেট টাইম : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫