সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা অধ্যক্ষ গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় হোসাইন আহম্মেদ (৫৫) নামে ওই অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। মেয়ের চিকিৎসার জন্য তাঁর মা হোসাইন আহম্মেদের কাছে যান। এ সময় কবিরাজি চিকিৎসার কথা বলে কিশোরীর মাকে তেল ও পানি আনতে বাড়িতে পাঠানো হয়। এই সুযোগে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

একপর্যায়ে কিশোরীর মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় আইনি পদক্ষেপ নেন কিশোরীর মা।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসাইন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা অধ্যক্ষ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬