সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল Logo শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের জরুরি তলব প্রধানমন্ত্রীর Logo রায়গঞ্জে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo নতুন পথে প্রত্যাবর্তন তিন জেলার ৬৫ চরমপন্থীর Logo রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ Logo করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ-এটা একটা হাদিস’ Logo বেলকুচিতে জমি দখলের অপচেষ্টার অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন Logo রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যালে এন্ড বিএম কলেজের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা

নতুন পথে প্রত্যাবর্তন তিন জেলার ৬৫ চরমপন্থীর

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 25

অপরাধ জগতের পথ ছেড়ে নতুন পথে প্রত্যাবর্তন করলেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সর্বহারা।

রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে আত্মসমর্পনের মধ্য দিয়ে আলোর পথে ফিরলেন তারা।

আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন।

তিনি বলেন, আমরা চেষ্টা করব যেন বাংলাদেশের যে সোশ্যাল কন্ট্রাকটির মাধ্যমে তাদেরকে যে অধিকার দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সে অধিকার যেন আমরা তাদেরকে পৌঁছে দিতে পারি।

তিনি আরও বলেন, আসলে সর্বহারা একা হয় না, যারা বিপ্লবকে অন্য অর্থে ব্যবহার করবে সে দায়িত্বটা আমাদের এটা রাষ্ট্রের একটি সরকারের। আপনারা সকলেই জানেন বর্তমান সরকার একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আপনারা আজ থেকে স্বাভাবিক জীবনে ফিরবেন। আপনাদের কি প্রয়োজন, সেটা বর্তমান সরকার ব্যবস্থা করবে।

এসআরবি-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি‘র মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান।

এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুসহ এসআরবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আত্মসমর্পনকারী চরমপন্থি সদস্যদের মাঝে নতুন জীবনের হাতছানি দিচ্ছিল। তারা স্বাভাবিক জীবনে ফিরতে পেরে অনেকটাই উচ্ছসিত ছিলেন।

পাবনা জেলার আইনুল হক, সুজানগরের আলম শেখ ও আতাইকুলা থানার বাবুলসহ চরমপন্থীরা বলেন, আমরা আঁধার জগতে ছিলাম। এসআরবিকে ধন্যবাদ, তারা আমাদের আলোর পথে নিয়ে এসেছে। আজকে আমাদের অনেক খুশির দিন। আমরা আগামি দিনগুলো স্বাভাবিকভাবে কাটাতে চাই।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল

নতুন পথে প্রত্যাবর্তন তিন জেলার ৬৫ চরমপন্থীর

আপডেট টাইম : ০৩:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬