গজারিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়ন নির্দেশনা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ২টা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির পক্ষ থেকে এমপি কামরুজ্জামান রতন মহোদয় কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যে মো কামরুজ্জামান রতন। সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। মাধ্যমিক শিক্ষা অফিসার মো জাকির হোসেন এর অনুষ্ঠানে সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আঃ ছালাম ও মোঃ কামাল হোসেন ও আশুতোষ কুমার সাহা, সৈয়দ আহমেদ, মোঃ খবিরুল আলম, অধ্যক্ষ মোঃ বশির উল্লাহ, মোঃ মঈন উদ্দিন, মোঃ মজিবুর রহমান, মোঃ আমিনুল হক, অধ্যক্ষ মাওলানা হাজী মোক্তার হোসেন,অধ্যক্ষ আ: আলীম, মোজাম্মেল হক, মোঃ আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীন ইসলাম, শাহাবুদ্দিনসহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা প্রত্যেক প্রধান শিক্ষক ও মাদ্রাসা সুপার প্রত্যেকের সাথেই তিনি কুশল বিনিময় করেন। এছাড়াও, তিনি তাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যাপারে খোঁজ-খবর নেন।
উপজেলা এমপি মহোদয় সাথে এভাবে সরাসরি কুশল বিনিময় ও আলাপচারিতার সুযোগ পেয়ে শিক্ষকরা অভিভূত হন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাদের অনেকেই বলেন, চাকরিজীবনে এমন বিরল অভিজ্ঞতার সুযোগ হবে তা তারা ভাবেননি। এমপি মহোদয় কাছে পেয়ে তারা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথাও তুলে ধরেন।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















