সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নানা আয়োজনে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে নবীনবরণ

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (13, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সিরাজগঞ্জে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নবীনবরণ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিল নানা উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন প্রাণবন্ত আয়োজন শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাসহ সকলের মাঝে বিশেষ তাৎপর্য তৈরি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন। তিনি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার একটি আলোকিত দ্বার। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও মানবিকতা এই তিন গুণ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ (অব.) ও রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী প্রফেসর জাহানারা বেগম। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এই কলেজ থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি। আজকের মেয়েরা শিক্ষায়, দক্ষতায় এবং মেধায় দেশের উন্নয়নে বড় অবদান রাখছে। তোমরাও দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশ্বাস রাখি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, অনুষ্ঠানের পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর মো. বদরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সহযোগী অধ্যক্ষ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অতিথিরা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তাদের শিক্ষা, নৈতিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা ফুল, ফেস্টুন, ব্যানারে রঙিন করে তোলে কলেজ প্রাঙ্গণ। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নৃত্য ও নাট্য পরিবেশনায় অংশ নিয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। ক্যাম্পাসজুড়ে ছিল এক আবেগঘন, উৎসবমুখর পরিবেশ।

উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কলেজ জীবনের নতুন পথচলা এমন আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়ায় তারা বিশেষভাবে অনুপ্রাণিত। তারা আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষা ও সৃজনশীল চর্চার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

দিনশেষে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হয় রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের নবীনবরণ ২০২৫ ইং।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নানা আয়োজনে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে নবীনবরণ

আপডেট টাইম : ০২:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫