সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নারী সমাজের শত্রু শিবির-জামায়াত : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বেশ্যাখানা’ আর এখন প্রায় ৩ কোটি চাকুরীজীবী নারীকে ‘পতিতা’ বলে তারা প্রমাণ করেছে নারী সমাজের শত্রু শিবির-জামায়াত। তারা রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণাতেও সিদ্ধহস্ত বিধায় আগে আওয়ামী লীগ-ছাত্রলীগের লুঙ্গীকে ব্যবহার করেছে আর এখন ইউনূস সরকারকে ব্যবহার করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।
১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিজয় মিলনায়তনে জাতীয় শিক্ষাধারার সদস্যদের মাঝে ‘ভাষা উপহার’ প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নারী সমাজের চিরশত্রু এই জামায়াত একাত্তরে লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি করেছে। ছাত্র সংঘ থেকে ছাত্র শিবিরে পরিণত হওয়া এই সংগঠনটিও কৌশলে নিজেদের হীন সকল কাজ ডাকসুকে কেন্দ্র করে চালিয়ে যাওয়ার লক্ষ্যে কারচুপির আশ্রয় নিয়েছে। এরা ধর্মের আড়ালে অধর্ম চর্চা করে, কারণ এরা আবু জাহেলের উত্তরসূরী; মহানবী (সা.)-এর নয়।

সভায় নতুনধারার শুভানুধ্যায়ী সাইফুল ইসলাম চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, মহিদুল মল্লিক, হাশেম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী দেশের রাজনীতিকে কলুষিত করার অপরাধে যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধীদের সমর্থকগোষ্ঠি হিসেবে ‘বাংলাদেশ বিরোধী’ সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নারী সমাজের শত্রু শিবির-জামায়াত : মোমিন মেহেদী

আপডেট টাইম : ০৬:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬