সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নিখোঁজ নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, লুকিয়ে রেখেছিল সেপটিক ট্যাংকে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 48

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজ নাটক সাজিয়ে গৃহকর্তা করিম ভূঁইয়াকে (৪৫) হত্যার কথা আদালতে স্বীকার করেছেন তার স্ত্রী মোসা. তাসলিমা বেগম (৪০)। এ হত্যাকাণ্ডে নিহতের দুই ছেলে তানজিদ ভূঁইয়া (১৯) ও তৌহিদ ভূঁইয়ার (২১) সংশ্লিষ্টতা পায়নি পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য জানান।

জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাড়ির সেপটিক ট্যাংক থেকে আব্দুল করিম ভূঁইয়ার (৫২) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গত ১৩ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ভাই থানায় নিখোঁজ ডায়েরি করেন।

নিহত করিম ভূঁইয়া উপজেলার বড়শালঘর গ্রামের আবুল কাশেম ভূঁইয়া ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মোজাম্মেল, ইসরাফিল ও হাক্কানীকে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ জানায়, রিমান্ডে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে প্রধান আসামি তাসলিমা বেগম জানান, তার স্বামী করিম ভূঁইয়া প্রায়ই মাদকাসক্ত হয়ে স্ত্রী-সন্তানদের অমানুষিক নির্যাতন করতেন। বিষয়টি ভাইদের জানালে তারা ১৩ আগস্ট করিম ভূঁইয়াকে ডেকে নেন। একপর্যায়ে বাড়ির টিউবওয়েলের পাশে কথাকাটাকাটির সময় মোজাম্মেল হক লাঠি দিয়ে করিম ভূঁইয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এরপর লাশ প্রথমে খালে ফেলে দেওয়া হয়। পরদিন হাত-পা বেঁধে মোজাম্মেলের বাড়ির সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়। ঘটনার ৩৫ দিন পর ১৭ সেপ্টেম্বর হাত-পা বাঁধা গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের বড় ভাই আমির হোসেন ভূঁইয়া জানান, গত ১৩ আগস্ট বাড়ি থেকে আখউড়ার খড়মপুর মাজার এলাকায় যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়। বুধবারে একটি অজ্ঞাত ফোনের সূত্র ধরে তার ভাইয়ের লাশ উদ্ধার হয়। হত্যাকাণ্ডে জড়িতদের তিনি ফাঁসির দাবি জানান।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নিখোঁজের এক মাস পর একটি ফোনের সূত্র ধরে লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত করিম মিয়ার দুই শ্যালক, স্ত্রী ও দুই ছেলে আটক করা হয়েছে।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নিখোঁজ নাটক সাজিয়ে স্বামীকে হত্যা, লুকিয়ে রেখেছিল সেপটিক ট্যাংকে

আপডেট টাইম : ১০:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫