সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

নোয়াখালীতে ভবন থেকে পড়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 69
নোয়াখালী প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
নোয়াখালী জেলার মাইজদীতে এক বহুতল বাণিজ্যিক ভবনের ছাদ থেকে পড়ে আশিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাইজদীর বিবি কনভেনশন হল ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুল ইসলাম তিতাস বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গাজীপুর গ্রামের শহীদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গণির ছেলে।
তিনি নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। দীর্ঘদিন ধরে পরিবারসহ মাইজদী কারাগার সড়কের আক্তার ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে আটতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিতাস। সঙ্গে সঙ্গে তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই আরিফুল ইসলাম জানান, তিতাসের হাত ভেঙে গেছে এবং গলায় কাটার চিহ্ন রয়েছে। “কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, আমরা কিছুই জানি না।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

নোয়াখালীতে ভবন থেকে পড়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

আপডেট টাইম : ০২:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫