সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পঁচা-দুর্গন্ধযুক্ত চাল বরাদ্দ পেলেন সুবিধাবঞ্চিত দরিদ্র নারীরা!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 55

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবিধাবঞ্চিত হতদরিদ্র উপকারভোগী নারীদের মাঝে বিতরণ করা হলো ভি-ডাব্লিউ-বি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির পঁচা, দুর্গন্ধময় ও পোকাযুক্ত চাল।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার ধামাইনগর ইউনিয়নের উপকারভোগীর মাঝে এসব চাল বিতরণ করা হয়। বিতরণকৃত চালের অধিকাংশ বস্তাতেই পঁচা চাল পাওয়া গেছে বলে অভিযোগ করেছে উপকারভোগীরা।

জানা যায়, ধামাইনগর ইউনিয়নের ২০২ জন উপকারভোগী সুবিধাবঞ্চিত হতদরিদ্র নারীদের মাঝে ভি-ডাব্লিউ-বি কর্মসূচির ৩০ কেজি করে বিতরণ করা হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) ওই মাসের চাল বিতরণ করা হয়।  কিন্তু বিতরণ করা চালের বেশিরভাগই ছিল পঁচা, দুর্গন্ধযুক্ত এবং পোকা ধরা। এসব চাল নেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন উপকারভোগী সদস্যরা।

শিবপুর গ্রামের খাদিজা, রেখা বেগম ও কুস্তা গ্রামের শিউলি খাতুনসহ একাধিক উপকারভোগী নারী বলেন, গরীব মানুষের সাথে এটা কেমন খেলা। পঁচা আর পোকাপড়া চাল দেওয়া হয়েছে আমাদের। আমরা গরীব বলে কি মানুষ নই। আমাদের দুর্গন্ধযুক্ত চাল দেওয়া হলো।

গ্রামপুলিশ ভুপেন মাহাতো জানান বিতরণ করা চালের মধ্যে ১০-১২ বস্তা চাল এতটাই পচা যা কেউ নেয়নি।

ধামাইনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পলাশ বলেন, নতুন বস্তায় পুরোনো চাল দেওয়া হয়েছে। চালের মধ্যে বেশিরভাগই পচা ও দুর্গন্ধযুক্ত।

ধামাইনগর ইউনিয়ন পরিষদের সচিব রাজেন পলাশও পচা চালের বিষয়টি স্বীকার করে বললেন এবারের চালগুলো ভালো নয়।

চান্দাইকোনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তন্ময় বিশ্বাস বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। কিভাবে সেখানে পঁচা চাল বিতরণ করা হলো পূজার ছুটির পরে সেটি তদন্ত করে দেখা হবে।

এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পঁচা-দুর্গন্ধযুক্ত চাল বরাদ্দ পেলেন সুবিধাবঞ্চিত দরিদ্র নারীরা!

আপডেট টাইম : ০৩:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫