সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই দিন ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন শিক্ষাবর্ষের বই।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মেধাবী কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে উদ্দেশ্য করে বলেন, অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা মেধাবী শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে খোঁজখবর নিতে হবে। এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে তাকে জানাতে বলেন শিক্ষামন্ত্রী। প্রয়োজনে তিনি নিজেও ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষার্থীদের সহায়তা করবেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৪ ডিসেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেদিন ফলাফলের শিটের পাশাপাশি শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণির নতুন বই পাবে।

নতুন বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।

বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে এহসানুল হক মিলন বলেন, এবার উন্নত মানের কাগজ ও ছাপায় বই প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বই সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের কাগজ কিংবা ছাপার মান নির্ধারিত মান অনুযায়ী না হলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৮:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬