মো. ইয়াকুব আলী তালুকদার। জনতার কণ্ঠ.কম
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ০৫ দফা দাবিতে সারা দেশ জুড়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ ১২ অক্টোবর, (রোববার) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। এছাড়াও কেন্দ্রীয়, মহানগরী ও ঢাকা জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানের আগে রায় সাহেব বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগরী ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 



















