সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পাগলীর ফেলে যাওয়া সেই নবজাত শিশুকে দত্তক নিতে চান ২৫ দম্পতি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 73

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক পাগলীর (মানসিক প্রতিবন্ধী) গর্ভে জন্ম নেওয়া সেই নবজাতক কন্যা শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন প্রায় ২৫ জন।

এদের মধ্যে স্থানীয় সমাজসেবা অফিসে সশীরে এসেই আবেদন করেছেন ১৫ দম্পতি। এছাড়াও অনলাইনে যোগাযোগ করেঝেন আরও ৮ দম্পত্তি

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিশুটি আমাদের তত্ববধানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। এ পর্যন্ত অফলাইন ও অনলাইনে প্রায় ২৩ জনের মতো আবেদন করেছেন। এদের মধ্যে বেশিরভাইগ নিঃসন্তান দম্পতি।

আবার কোন কোন পরিবারে ছেলে সন্তান রয়েছে। কিন্তু তারা মেয়ে সন্তানের অভাব পূরণের জন্য শিশুটিকে দত্তক নিতে চাইছেন। আমরা যাচাই-বাছাই করে প্রকৃত ও যোগ্য দত্তকগ্রহীতার কাছে শিশুটিকে হস্তান্তর করব।

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লায় কেয়া হাসপাতালের সামনে ফুটপাতে একটি কন্যা সন্তানের জন্ম দেন মানসিক প্রতিবন্ধী এক নারী। এরপর শিশুটিকে রেখে চলে যান।

কেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. লুৎফর রহমান বলেন, পথচারিরা এসে খবর দেন সরু রাস্তার পাশে নবজাত শিশুটি পড়ে আছে। খবর পেয়ে নার্স পাঠিয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থানা, সমাজসেবা অফিস ও মহিলা এবং শিশু বিষয়ক কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। বর্তমানে সমাজসেবা অফিসের তত্বাবধানে কেয়ার হাসপাতালের নার্সরা দেখাশোনা করছেন। হাসপাতাল কর্মীরা শিশুটিকে ফরহা নামে ডাকছেন যার অর্থ আনন্দ।

এদিকে, এই শিশুটির বাবা কে তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনার জন্ম দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, দত্তক নেওয়ার আবেদনকারীদের তালিকা সমাজসেবা অফিসে রয়েছে। যোগ্য কেউ থাকলে তার কাছে আইনানুগ প্রক্রিয়ায় শিশুটিকে দেওয়া হবে।

হাসপাতালের সামনে নবজাত শিশুকে ফেলে পালালেন পাগলী মা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পাগলীর ফেলে যাওয়া সেই নবজাত শিশুকে দত্তক নিতে চান ২৫ দম্পতি

আপডেট টাইম : ০৬:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫