আপডেট টাইম :
০৮:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
66
রিয়াজ হোসেন
মাগুরা: মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। তার নাম রিয়াজ হোসেন (২৪)। তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মাগুরায় পাসপোর্ট অফিসে আসেন পাসপোর্ট করাতে।বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাগুরা শহরের ভিটা সাইজ এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে থেকে তাকে আটক করা হয়।
মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, রোহিঙ্গা ওই যুবকের কাগজপত্র যাচাই-বাছাই ও ফিঙ্গার দেওয়ার সময় অমিল থাকায় সন্দেহ হয়। পরে তার সঙ্গে কথা বললে তিনি বাংলায় কথা বলতে পারে না।পাশাপাশি তার কাছে থাকা রোহিঙ্গা ক্যাম্পের একটি কার্ডও রয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলা থেকে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন এমন একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় ওই যুবকের কাছ থেকে।উপ-পরিচালক আরও বলেন, মাগুরার শ্রীপুর উপজেলা থেকে এই রোহিঙ্গা যুবকের জাতীয় পরিচয়পত্র তৈরি করা হয়। কীভাবে জাতীয় পরিচয়পত্রটি তৈরি করা হলো তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবক দালালের মাধ্যমে পাসপোর্ট করে বিদেশে যাওয়ার জন্য এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।তবে জাতীয় পরিচয়পত্র কীভাবে তৈরি করেছে তা তদন্ত করে দেখা হবে।