মোঃসোহাগ হোসেন তাড়াশ,( সিরাজগঞ্জ ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কেন্দ্রীয় দূর্গামন্দির সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় পূজামন্ডপ এর দায়িত্বে থাকা লোকজনের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবাইকে উৎসব মুখর পরিবেশে দূর্গা উৎসব পালন করতে আহ্বান জানান এবং নিরাপত্তাসহ সকল বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সহযোগীতার আশ্বাস দেন।

রিপোর্টার: 



















