সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শহরের চৌরাস্তা মোড় এলাকায় বাহিরগোলা রোডে তার উপর হামলার ঘটনা ঘটে। রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় চৌরাস্তা মোড়ে বাহিরগোলা রোডে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে উপুর্যুপুরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

সদর থানার উপ-পরিদর্শক প্রনয় কুমার জানান, বিকেল সাড়ে চারটার দিকে চা-পাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কলেজ ছাত্র রিয়াদকে কুপিয়ে জখম করে। রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ও হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা ছলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫