নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে সিরাজগঞ্জের কামারখন্দের এক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের দায়ে সুলতান মাহমুদ নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামীর উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন। সুলতান মাহমুদ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ এ তথ্য নিশ্চিত করেন ।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি পাইকোশা গ্রামের মানসিক প্রতিবন্ধী এক কিশোরী সুলতান মাহমুদের বাড়ির পাশে গোবরের ঘষি আনতে যায়। তাকে একা পেয়ে কৌশলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায় সুলতান মাহমুদ। এরপর জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ১২ই ফেব্রুয়ারি কামারখন্দ থানায় নির্যাতিত কিশোরীর বাবা বাদি হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক এই রায় প্রদান করেন।

রিপোর্টার: 



















