সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ঘিরে মাউশির জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনের পর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও আঙিনাসহ প্রতিষ্ঠানের আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়। নির্দেশনাটি অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

এ পরিস্থিতিতে ঢাকা মহানগরীসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের কোথাও পানি জমে থাকলে তা অবিলম্বে অপসারণ করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কোয়ার্টারসহ মোট ১৩টি স্থানে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সাত দিন এবং আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ঘিরে মাউশির জরুরি নির্দেশনা

আপডেট টাইম : ০৬:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬