সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের খাবার দিলেন এমপি মান্নান

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে সোনারগাঁয়ে মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা মাসুম রানার উদ্যোগে ও সভাপতিত্বে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল ইসলাম সজীব বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও কল্যাণে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্মদিনে জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন না করে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের। আমরা মহান আল্লাহ তা’আলার দরবারে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করি, যাতে তিনি দেশ ও জাতির কল্যাণে আরও ভূমিকা রাখতে পারেন।

দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের খাবার দিলেন এমপি মান্নান

আপডেট টাইম : ০৫:১৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬