সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রবাসী এক ব্যক্তিকে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা

মাগুরায় গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় হাসপাতালের চিত্র। ছবি : সংগৃহীত

মাগুরা সদর উপজেলায় আকিদুল ইসলাম (৪৫) নামে এক প্রবাসীকে গরু চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (০৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে ইছাখাদা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তিনি পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।

নিহতের ছেলে সাইমন জানান, তার বাবা পাঁচ মাস আগে সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন। তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। রাতের গাড়িতে রওনা দিয়ে ভোর রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় ইছাখাদা বাজারে নামলে পথে চোর অপবাদ দিয়ে তাকে গণধোলাই দেয় একই গ্রামের মিলন, সত্তার, মনিরুল, রশিদসহ বেশ কিছু প্রতিবেশী।

এ সময় তারা আকিদুলের ফোন ব্যবহার করে বাড়িতে ফোন দিয়ে দুই লাখ টাকা দাবি করেন। এটিকে একটি পূর্বপরিকল্পিত হত্যার ঘটনা বলে দাবি করে তিনি জানান, তার বাবা আকিদুলের কাছে ইতোপূর্বেও চাঁদার টাকা চেয়েছিল প্রতিপক্ষরা। সেটি না পেয়ে ষড়যন্ত্র করে সুযোগ বুঝে তাকে পিটিয়ে হত্যা করেছে। গ্রামের ওই গ্রুপটির সঙ্গে তাদের পূর্ব বিরোধ রয়েছে বলেও উল্লেখ করেন নিহতের পরিবারের সদস্যরা।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, বুধবার ভোররাতে মাগুরা সদরের আঠারোখাদা ইউনিয়নের মালন্দ গ্রাম থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ইছাখাদা এলাকায় এলে স্থানীয়রা চোর চোর বলে ধাওয়া করে। এক পর্যায়ে গরু রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে গুরুতর আহত হন আকিদুল। গণধোলাইয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্রবাসী এক ব্যক্তিকে গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৫:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬