প্রতিবেদক, তাড়াশ (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ আগস্ট ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে। আজিজুল ইসলাম মালশিন গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো মোক্তার হোসেন বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।
একই গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন ও মোতালেব হোসেন জানান, বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন আজিজুল ইসলাম। হঠাৎ বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমানকে ফোন দিলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রিপোর্টার: 



















