দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি আরো গতিশীল করতে ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন হিলি কস্টমস কর্মকর্তাগন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড এর কনফারেন্স রুমে ঘন্টা ব্যাপি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হিলি কাস্টমস এর সহকারি কমিশনার এস এম সাইফুজ্জামান রাজিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোহাম্মদ শফিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী, জাবেদ হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ রেজা বিপুল।
মতবিনিময় সভায় ব্যাবসায়ীরা বন্দরে ওয়্যারহাউস নির্মান, যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন ও দ্রুত পণ্য ছাড়করণসহ আমদানিতে বিদ্যমান সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। সভায় আমদানি-রপ্তানিতে ব্যাবসায়ীরা যাতে হয়রানীর স্বীকার না হয় সেজন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















