সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

“বলা হয়নি তাকে”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 56

মোঃ শিবলী নোমান

(রচনাকাল: ১৪ সেপ্টেম্বর
সিঙ্গাপুর থেকে)

কত কথা জমে আছে
বলা হয়নি তাকে।
বসন্তকালে কোকিল কেন
গাছের ডালে ডাকে?

প্রকৃতিতে বসন্ত এলে
কোকিল তা বোঝে।
এ মনেও বসন্ত আছে
কেউই তা খোঁজে।

প্রকৃতিতে ফুল ফুটলে
সুবাস ছড়িয়ে থাকে।
বনের কোকিল তখন কিন্তু
আনমনে ডাকে।

মন দিয়ে মনের কথা
ক’জন বুঝতে পারে।
বলি বলি করে কিন্তু
বলা হয়নি তারে।

বসন্তকালে কোকিলের মনে
যেমন সাড়া জাগে।
মনের মাঝে বসন্ত এলে
কেমন যেন লাগে।

হৃদয়ের মাঝে মনের কোকিল
কুহু কুহু ডাকে।
বসন্তের এই ছোঁয়া কি
স্পর্শ করে তাকে?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

“বলা হয়নি তাকে”

আপডেট টাইম : ১২:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

মোঃ শিবলী নোমান

(রচনাকাল: ১৪ সেপ্টেম্বর
সিঙ্গাপুর থেকে)

কত কথা জমে আছে
বলা হয়নি তাকে।
বসন্তকালে কোকিল কেন
গাছের ডালে ডাকে?

প্রকৃতিতে বসন্ত এলে
কোকিল তা বোঝে।
এ মনেও বসন্ত আছে
কেউই তা খোঁজে।

প্রকৃতিতে ফুল ফুটলে
সুবাস ছড়িয়ে থাকে।
বনের কোকিল তখন কিন্তু
আনমনে ডাকে।

মন দিয়ে মনের কথা
ক’জন বুঝতে পারে।
বলি বলি করে কিন্তু
বলা হয়নি তারে।

বসন্তকালে কোকিলের মনে
যেমন সাড়া জাগে।
মনের মাঝে বসন্ত এলে
কেমন যেন লাগে।

হৃদয়ের মাঝে মনের কোকিল
কুহু কুহু ডাকে।
বসন্তের এই ছোঁয়া কি
স্পর্শ করে তাকে?