সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 39

বহু নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট প্রয়োগ করবেন নির্বাচিত পরিচালকরা। সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করা হবে। সভাপতি ও সহসভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফল ঘোষণা করা হবে।

এবারের বিসিবি নির্বাচনে মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। যদিও একেবারে শেষ মুহূর্তে গেল রাতে ভোট বর্জন করেছেন ক্লাব ক্যাটাগরির প্রার্থী ফায়জুর রহমান ভূঁইয়া।

সরাসরি ভোট অনুষ্ঠিত হবে ৯৮ কাউন্সিলের। এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর। ক্যাটাগরি ১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার দুই পরিচালক। বরিশাল ও সিলেট থেকেও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ১-এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে। আর ক্লাব ও ক্যাটাগরি ২-এ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মাঝে।

এদিকে, দেশের সব জেলায় ক্রিকেট ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেটের উন্নয়ন করা। আমি ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বীতা করছি এবং ঢাকায় ১৭টি জেলা আছে। আমি মনে করি আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন সেরা নির্বাচন।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আপডেট টাইম : ১২:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫