সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

বান্দরবানে ধর্ষণ মামলায় কারাগারে এনসিপি নেতা

ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো এনসিপি নেতা শৈক্যসিং মারমা। ছবি: সংগৃহীত

বান্দরবানে নিজের পরিচালিত রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শৈক্যসিং মারমা (৫৫) বান্দরবান সদর উপজেলার মধ্যমপাড়ার বাসিন্দা মংশৈপ্রু মারমার ছেলে। তিনি এনসিপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে এক মারমা নারী বান্দরবান সদর থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম।

মামলার এজাহারের বরাতে কামরুল ইসলাম বলেন, ‘ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি শহরে বসবাস করছেন।’

বিচ্ছেদ হওয়ার পর দূর সম্পর্কের আত্মীয় এনসিপি নেতা বিয়ের আশ্বাস দিয়ে নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে গত পাঁচ মাসে বান্দরবান শিশু পার্কের পাশে নিজের পরিচালিত ‘সাইনি রিসোর্টে’ নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, শুক্রবার ওই নারীকে রিসোর্টে ডেকে নিয়ে ধর্ষণের পর তারা একসাথে দুপুরের খাবার খান। বিকেল সাড়ে ৩টার দিকে বিয়ের বিষয়ে কথা বলার সময় শৈক্যসিং মারমা নারীকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন। পরে খারাপ ব্যবহার শুরু করেন এবং শারীরিকভাবেও নির্যাতন করা হয়।

এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে এলে শৈক্যসিং ওই নারীকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে বলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জেলা শহরের বালাঘাটা সড়কের পাশের একটি পাহাড়ে শৈক্যসিং মারমার একটি রিসোর্ট রয়েছে। গতকাল দুপুরে সেখান থেকে এক নারীর চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে রিসোর্টে গিয়েও ওই নারীকে কান্নারত অবস্থায় দেখা যায়।

ওই নারী স্থানীয় লোকজনকে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে রিসোর্টে নিয়ে এসেছিলেন শৈক্যসিং মারমা। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা বললে শৈক্যসিং রাজি হননি। একপর্যায়ে তাকে রিসোর্ট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। এ অভিযোগ শোনার পর স্থানীয় বাসিন্দারা ওই নারীকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন।

জেলা এনসিপি আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী বলেন, ‘দলের জেলা যুগ্ম আহ্বায়কের এ ঘটনায় জেলা এনসিপি অত্যন্ত বিভ্রান্ত। দলের গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মামলাটির তদন্তকারী পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘বান্দরবান জেলা শহরে নিজের মালিকানাধীন রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা শৈক্যসিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার হয়।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগের পর অভিযান চালিয়ে শৈক্যসিং মারমাকে তার বান্দরবান সদর মধ্যম পাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

বান্দরবানে ধর্ষণ মামলায় কারাগারে এনসিপি নেতা

আপডেট টাইম : ০৭:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬