সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বার্সা-রিয়াল এল ক্ল্যাসিকোর রেফারি হতে এগিয়ে যিনি

আগামী রোববার মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ছবি: গেটি ইমেজেস

আগামী রোববার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হতে যাচ্ছে লা লিগার হাইভোল্টেজ ক্ল্যাসিকো। ম্যাচটিকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনা এখন থেকেই তুঙ্গে। লা লিগার দশম রাউন্ডের বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই লড়াইটি কেবল তিন পয়েন্ট অর্জনের বিষয় নয়। এটি দুই দল এবং দুই কোচের জন্যই এক কঠিন স্নায়ুর পরীক্ষা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার পয়েন্ট ব্যবধান এই উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। হান্সি ফ্লিকের বার্সেলোনা লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ৬ পয়েন্টে এগিয়ে। এই ব্যবধানই ক্ল্যাসিকোর আগে কাতালান শিবিরকে মানসিকভাবে সুবিধাজনক অবস্থানে রাখছে।

সব প্রতিযোগিতায় বড় জয় ও দাপুটে পারফরম্যান্স বার্সেলোনাকে আত্মবিশ্বাসের তুঙ্গে রেখেছে। এর বিপরীতে রিয়াল মাদ্রিদ শিবিরে বইছে অস্বস্তি। হোসে মরিনহোর ডাগআউটে ফেরা এবং স্প্যানিশ রেফারিদের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও সমালোচনার ঝড়- সব মিলিয়ে দলটির ওপর চাপ বেড়েই চলেছে।

স্পেনের সবচেয়ে বড় এই ম্যাচের রেফারি কে হবেন, তা নিয়ে এরই মধ্যে একটি নাম সামনে চলে এসেছে। স্পেনের জনপ্রিয় ক্রীড়া অনুষ্ঠান ‘এল চিরিংগুইতো’-এর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এই হাইভোল্টেজ ক্ল্যাসিকো পরিচালনার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রেফারি আলবেরোলা রোহাস।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে ১০ হাজারের বেশি পুলিশ

বার্সা-রিয়াল এল ক্ল্যাসিকোর রেফারি হতে এগিয়ে যিনি

আপডেট টাইম : ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬