সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের Logo উদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, ক্লাসে যেতে পারছে না ১০ শিক্ষার্থী Logo নরসিংদীতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে একটি অপশক্তি: খায়রুল কবির খোকন

এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবলের প্রতিযোগিতামূলক আয়োজন ও তরুণ খেলোয়াড়দের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনা। জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। তবে শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ড্যাফোডিল। অন্যদিকে, ফাইনালে লড়াই করে রানার্সআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় এআইইউবিকে।

ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, বিশিষ্ট ফুটবল কলামিস্ট, বিশ্লেষক ও ফুটবল এশিয়ার প্যানেল লেখক মো. ইকরামুজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন এবং বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ও মো. জাকির হোসেন।

এ সময় বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ পর্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। পাশাপাশি পুরো টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনকারী খেলোয়াড়দের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়।

টুর্নামেন্টে পুরস্কারপ্রাপ্তরা:

চ্যাম্পিয়ন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
রানার্সআপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
ফাইনালের ম্যাচসেরা: ইউনুস আবু বকর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সর্বোচ্চ গোলদাতা: আক্কাস আলি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
টুর্নামেন্টসেরা খেলোয়াড়: ইউনুস আবু বকর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সেরা গোলরক্ষক: মেহেদি হাসান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
সেরা ডিফেন্ডার: রাশেদুল ইসলাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আনভীরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবলের প্রতিভা অন্বেষণ, তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।

বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফুটবল প্রতিযোগিতার এ আয়োজনের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবিজি স্পোর্টস সিটি। আয়োজকদের প্রত্যাশা, এবিজি ইউনিভার্সিটি কাপ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল চর্চাকে আরও গতিশীল করবে। একই সঙ্গে এ প্রতিযোগিতা থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা একসময় জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

আপডেট টাইম : ০৯:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬