সিরাজগঞ্জ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বালুর বাল্কহেড থেকে পড়ে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠলো যুবকের মরদেহ

সিরাজগঞ্জে বালু উত্তোলনের বাল্কহেড থেকে পড়ে গিয়ে নিঁখোজ হওয়ার চারদিন পর যমুনা নদীতে ভেসে উঠলো সবুজ (২৪) নামে এক যুবকের মরদেহ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নিহত সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর থানার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার দিন আগে যমুনা নদীতে বালু পরিবহণের কাজে ব্যবহৃত বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হন সবুজ। শুক্রবার দুপুরের দিকে তার মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম জানান, যমুনা নদীতে সবুজ নামে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বালুর বাল্কহেড থেকে পড়ে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠলো যুবকের মরদেহ

আপডেট টাইম : ০৭:৩৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬