সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বাসের ধাক্কায় বিচ্ছিন্ন হলো মোটরসাইকেল আরোহীর পা

সিরাজগঞ্জের কাজিপুরে বাসের ধাক্কায় মেহেদী হাসান (২১) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (২৪ নভেম্বর) কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুবলাই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এনামুল হক (৩১) মোটর সাইকেলের অপর এক আরোহীও আহত হয়েছেন।

আহত মেহেদী সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া গ্রামের মৃত সাগর আলীর ছেলে ও এনামুল একই গ্রামের বাদশা মিয়ার ছেলে। তারা দুজনেই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজিপুরের সীমান্তবাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে মেঘাই বাজারের দিকে যাচ্ছিলেন। তারা দুবলাই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এসআই পরিবহণের একটি বাস ধাক্কা দেয়। এতে মেহেদীর মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মেহেদীর পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি। আমরা তথ্য সংগ্রহ করে বাসটিকে আটকের চেষ্টা করছি।

One thought on “বাসের ধাক্কায় বিচ্ছিন্ন হলো মোটরসাইকেল আরোহীর পা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বাসের ধাক্কায় বিচ্ছিন্ন হলো মোটরসাইকেল আরোহীর পা

আপডেট টাইম : ০৭:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫