সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায়? প্রশ্ন সারজিসের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 122

সারজিস আলমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

জনতার কন্ঠ প্রতিবেদক:
বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায়? জোর যার মুলুক তার বানাতে চায়? এই সুযোগ আর দেওয়া হবে না।
রোববার (২৪ আগষ্ট) বেলা আড়াইটিার দিকে ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নির্বাচন ভবনে আসনের সীমানা নিয়ে শুনানীর সময় বিএনপি নেত্রী রুমিন ফাহানার উপস্থিতিতে ঘটে যাওয়া মারামারি প্রসঙ্গে তিনি ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন।

এর আগে সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানির প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের অংশগ্রহণকারীরা মারামারিতে জড়িয়ে পড়লেন।

নির্বাচন ভবন অডিটোরিয়ামে মারামারির একটি ভিডিও সংযুক্ত করে পোস্টে সারজিস আলম লিখেছেন জনতার কন্ঠের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

“একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে, বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে।
টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেওয়া যায়। কাজ দিয়ে প্রকাশ পায়- কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে।
ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন। তাঁর অপরাধ শুধু সীমানা পুনঃনির্ধারণের বিরোধিতা করে আপিল করা।
বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায়? জোর যার মুলুক তার বানাতে চায়?
এই সুযোগ আর দেওয়া হবে না।
ইসির ভেতরেই একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে? সুষ্ঠু ভোট সম্পন্ন করবে ?”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায়? প্রশ্ন সারজিসের

আপডেট টাইম : ০৩:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫